আপনি যদি প্রতিদিন একটি করে বই পড়েন তাহলে বছরে মাত্র ৩৬৫ টি বই পড়ে শেষ করতে পারবেন। এভাবে পড়লেও আপনি সারাজীবনে মাত্র ১০ হাজার বই পড়ে শেষ করতে পারবেন। সুতরাং বলাই যায় একজন মানুষ তার জীবনে সর্বোচ্চ ১০ হাজার বই পড়ে শেষ করতে পারেন। যা বিশ্বের মোট বইয়ের তুলনায় ১% এরও কম। বিশ্বের সবচেয়ে বড় যে লাইব্রেরী তাতে ১৭ কোটি বই আছে। এমনকি আমাদের দেশেই এমন অনেক লাইব্রেরী আছে যেখানে লাখের উপরে বই রয়েছে।


