1 পোস্ট
সুকান্ত পাল (জন্ম: ১১ জানুয়ারি ১৯৫৯) পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুপ্তিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ইতিহাসে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বর্ধমান বিশ্ববিদ্যালয় ও কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ও পিএইচ.ডি. সম্পন্ন করেন।
দীর্ঘ ৩৮ বছর অধ্যাপনার পর ২০২৪ সালে অবসর গ্রহণ করেন। অধ্যাপনার পাশাপাশি তিনি সাহিত্যচর্চায় সমানভাবে সক্রিয়। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৯টি। দেশ-বিদেশে তার সাহিত্যকর্ম সমাদৃত হয়েছে এবং আরও কিছু গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে।