শনিবার, মে ১৬, ২০২৬

জন্মদিনে শ্রদ্ধা: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৮৯৯ সালের ৩০ মার্চ উত্তর প্রদেশের জৌনপুর শহরে। আদিনিবাস উত্তর কলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চল। ২০ বছর বয়সেই তার রচিত প্রথম সাহিত্য প্রকাশিত হয়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য কীর্তির প্রধান স্তম্ভ হলো তার গোয়েন্দা গল্প ও উপন্যাস। তার আগে বাংলা গোয়েন্দা কাহিনির মূল ধাঁচটা আর পাঁচটা বিলাস ও প্রয়োজনীয় সামগ্রীর মতো আমদানি করা হয় বিলেত থেকে। সেই আমদানির দুই জনপ্রিয় হোতা ছিলেন প্রথমে পাঁচকড়ি দে ও পরে দীনেন্দ্র কুমার রায়, যাদের লেখায় তৎকালীন ইংরেজ ও ফরাসি লেখকদের অনুকরণ ছিল। এদের গোয়েন্দারা কেউই প্রাইভেট ডিটেকটিভ ছিলেন না। ছিলেন হয় পুলিশ, নয় প্রাক্তন পুলিশ কর্মচারী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার অনন্য প্রতিভা বলে বাংলা ডিটেকটিভ কাহিনিকে মৌলিক, মানবিক ও সাহিত্যিক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। ১৯৩২-এ ‘পথের কাঁটা’ উপন্যাসে ব্যোমকেশের আত্মপ্রকাশ, এ ছাড়া উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে বিভিন্ন ঐতিহাসিক উপন্যাস। যেমন ‘কালের মন্দিরা’, ‘গৌর মল্লার’, ‘তুমি সন্ধ্যার মেঘ’, ‘তুঙ্গভদ্রার তীরে’ ইত্যাদি। সামাজিক উপন্যাস যেমন ‘জাতিস্মর’, ‘বিষের ধোঁয়া’ বা অতিপ্রাকৃত নিয়ে তার ‘বরদা সিরিজ’ ও অন্যান্য গল্প এখনো বেস্টসেলার। শরদিন্দু ছোটগল্প ও শিশুসাহিত্য রচনাতেও পারদর্শী ছিলেন। তিনি ১৯৭০ সালের ২২ সেপ্টেম্বর মারা যান।

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা