আশ্বাস
মনের মাঝে জন্ম তোমার
মনের মাঝেই বসবাস
কেন দুরে গেলে তুমি, বাড়ে বুকে দীর্ঘশ্বাস।
আমার বুকের বাম পাশে হাত রেখে
চোখ বন্ধ করে যখন নিই শ্বাস,
অনুরুপ বুঝতে পারি, আমারই বুকে মিশে আছে তোমার বুকেরই নিঃশ্বাস।
স্বপ্নের মত লাগে সবই
এ কেমন অদ্ভুত মায়া,
পাশে আছো জেনেও তোমায়
চোখে হারাই সারাবেলা।
জীবনের নানা ঝুট ঝামেলায় যখন যাও দুরে,,
আমি তখন তোমার নাম জপে যাই
সকাল সন্ধ্যা নীশি প্রহরে।
তোমার জন্য ছটফট করি এ কেমন মায়া,,
আমায় ছুঁয়ে দিলে তুমি
স্বর্গ সুখ পাওয়া।
যদি কখনো বদলে যাও
আমায় করে হেলা,
দয়াকরে কখনো আমায় বুঝতে দিওনা,,
তোমার এই কায়া।।
মিথ্যে করে ভালো বেসে যেও নিখুঁত অভিনয়ে
আমি যেন এই ভেবে সুখ খুঁজে পাই
তোমার চোখে আমায় পেয়ে।
ভালো বাসতে দিনক্ষন লাগেনা
লাগেনা অপেক্ষার প্রহর
আমায় অতি আদরে বুকে জড়িয়ে ধরো
যখন খুশি তখন।
তোমার কাছে এটাই চাওয়া
এটাই আমার আশ
তোমার বুকে জড়িয়ে থাকলে
খুঁজে পাই বেঁচে থাকার আশ্বাস।।


