শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

মৃন্ময় ঘোষের ছড়া

বাংলা নববর্ষের ছড়া

টুকটুক রোদে জেগে ওঠে বৈশাখী সকাল,
খুশির হাওয়া বলে—আয় আছে কিছু কাল!

লাল-সাদা রঙে আজ রাঙাই ছোট্ট মন,
নতুন বছরের সাথে করি আলাপন।

ঢাকের তালে নাচে হাওয়া,বাজে টুংটাং গান,
মেলার ভিড়ে হারিয়ে যায় দুঃখেরই টান।

ঘুড়ি উড়ে আকাশজুড়ে রঙিন স্বপ্ন হয়ে,
হাসি ঝরে শিশুর চোখে—ঝিলমিল আলো বয়ে।

আলপনার রেখায় আঁকি রোদেলা এক গ্রাম,
হাত ধরে হাঁটি সকাল-সন্ধ্যা বন্ধুত্বের নাম।

হালখাতার পাতায় লিখি—শুরু আজকে নতুন,
মনখারাপ সব দূরে যাক, আসুক খুশির গুণ।

এসো হে বৈশাখ,মিষ্টি রঙিন ছোঁয়া দাও ছুঁয়ে
ছোট্ট প্রাণের হাসিগুলো থাকুক সারাবেলা বয়ে

লেখক পরিচিতি

মৃন্ময় ঘোষ
মৃন্ময় ঘোষ
মৃন্ময় ঘোষ,পিতা: মৃনাল কান্তি ঘোষ, মাতা: এড. শিখা পাল ৷ গ্রা+পো: বানিয়াজুরি ৷ লেখাপড়ার পাশাপাশি ছড়া পড়তে ও লিখতে চেষ্টা করে ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা