শিশু মন
আমি শিশু! বড্ড আদরের সবার
রাখি সবসময় ভালোবাসা পাবার আবদার।
যতই ব্যস্ত থাক তোমরা
পারি না চলতে তোমাদের ছারা।
সব কাজের ফাঁকে ফাঁকে
মাকে রাখি চোখে চোখে।
আমি শিশু! হাজারো প্রশ্ন আমার
পৃথিবীতে যেন শেষ নেই জানার!
সেই যে মায়ের গর্ভ থেকে
একটু একটু যাচ্ছি শিখে-
তোমরা ভাব আমি ছোট্ট কিচ্ছু বুঝি না
শোন! এ ভাবনা সবসময় ঠিক না।
তোমাদের এটা করো না, ওটা ধর না
একটুও আমার ভালো লাগে না।
বাইরে নিয়ে গেলে ঘুরতে,
মন চায় না ঘরে ফিরতে।
এটা ছুঁই, ওটা ধরি;
কত্ত কি কিনতে বায়না করি!
তোমরা বড়রা বড্ড কিপটে,
চাওনা সহজে কিনে দিতে।
আমার কাছে থাকলে টাকা,
দোকান হতো মুহুর্তে ফাঁকা!
হাজারো খেলায় থাকতে চাই মেতে,
সব কাজে সাহায্য করতে চাই ছোট্ট হাতে।
তোমাদের আদর-স্নেহ মাখা বন্ধনে
নিরাপদে বড় হতে চাই সুন্দর ভূবনে।


