3 পোস্ট
স্বপ্না রানী সিংহ, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত চরবর্ণী গ্রামে ১৯৮৩ সালের ১৭ ই অক্টোবর জন্মগ্রহণ করেন। সাহিত্যপ্রেমী মা অলকা রানী সিংহ একজন গৃহিনী, বাবা: গোপাল চন্দ্র সিংহ একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।
তিনি ব্যাংক কর্মকর্তা অরূপ কুমার মন্ডলের সহধর্মিনী ৷ শিক্ষাগত যোগ্যতা: এম.এস.সি (পদার্থ বিজ্ঞান), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষক,কর্ণেল এ মালেক সপ্রাবি,মানিকগঞ্জ সদর,মানিকগঞ্জ। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন। মানিকগঞ্জ জাদুঘরের আজীবন সদস্য হিসেবে জাদুঘর প্রতিষ্ঠাকল্পে আন্তরিকভাবে কাজ করে চলেছেন। তাঁর লেখা প্রথম উপন্যাস “বেলা শেষে পথের দিশা”প্রকাশিত হচ্ছে ৷ বর্তমান ঠিকানা: মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ।