ভুলবো না তোমাদের
বুকভরে যখন মা বলে ডাকি
তখনই আত্মতৃপ্তিতে মনটা ভরে যায়।
শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়—
হে ভাষা সৈনিক।
তোমাদের বুকের তাজা রক্ত দিয়ে,আমাদের বলতে শিখিয়েছো,রাষ্ট্র ভাষা বাংলাচাই
আমাদের লিখতে শিখিয়েছো
অ আ ক খ ঙ চ।
তোমাদের আত্বত্যাগের কারনেই
আমরা গর্ব করে বলতে পারি
‘মোদের গরব মোদের আশা’
আমরি বাংলা ভাষা ৷
কন্ঠ ছেড়ে গান করতে পারি,
দূর্গম গীরি কান্তার মরু দুস্তরো পারাবারো হে।
হেভাষা সৈনিক সালাম রফিক বরকত শফিউর,,তোমাদের বুকের বুকের তাজা বিনিময়ে
আজ বাংলায় আমার এই কবিতা লেখা।
শোধ হবেনা শোধ হবেনা
আমরা বাঙ্গালী জাতি
তোমাদের আত্বত্যাগের ঋণ কখনোই শোধ করতে পারবোনা।
হে ভাষা সৈনিক,,ভালো বাসি ভালোবাসি।
আমরা বাংগালী ভালোবেসে যাবো আমৃত্যু।
তাইতো তোমাদের সন্মানে, নগ্ন পায়ে হাতে ফুলের মালা নিয়ে
শহিদ মিনারে পুষ্প অর্পণ করি।
ভুলিনি, ভুলবোনা কখনো
তাই একসুরে গান গেয়ে যাই
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমি কি ভুলিতে পারি
আমি কি ভুলিতে পারি ?


