শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

সোমা আল মামুনের কবিতা

ভালোবাসি

তুমি হয়তো বলবে,এখনো ভালোবাসাতেই রয়ে গিয়েছো?
আমি বলবো, হ্যাঁ,ভালোবাসতে আমার বড় ভালো লাগে।
ভালোবাসার লাল রং গায়ে মাখতে বড় সুখ লাগে।

ভালবাসার চাহনি নিয়ে যখন
তোমার চোখের দিকে তাকাই
ও চোখে আমার প্রতিচ্ছবি দেখে
ভালোবাসার লজ্জায় মুখ ঢাকতে বড় সুখ লাগে।

ভালোবাসার প্রচন্ড বৃষ্টি নিয়ে তুমি যখন দুহাত বাড়িয়ে দাও
দৌড়ে তোমার বুকে ঝাপিয়ে পড়তে স্বর্গীয় সুখ লাগে।

পরন্ত বিকেলের লাল সূর্য হয়ে তুমি যখন চুমুর টিপ পরিয়ে দাও
সারা পৃথিবীর সুখের হাসি
আমার ঠোঁটের কোনে ভাসে

সারাদিনের ক্লান্তির পর
তুমি যখন তোমার দুহাত দিয়ে
আমার মুখখানি তুলে বলো,ভালোবাসি ভালোবাসি
অনেক ভালো বাসি
তখন পৃথিবীতে থেকেও স্বর্গ সুখের ভেলায় ভাসি।
ভালো বাসি ভালোবাসি
তোমায় ভালোবাসতে
অনেক ভালোবাসি বরং একটু বেশিই ভালোবাসি৷

লেখক পরিচিতি

সোমা আল মামুন
সোমা আল মামুন
ছোটবেলা থেকেই গান, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। তিনি বুলবুল ললিত কলা একাডেমি ওয়াইজ ঘাট, ঢাকা থেকে নজরুল গীতিতে ডিপ্লোমা করেন ৷ একাডেমির ধানমন্ডি, মতিঝিল ও ওয়াইজ ঘাট তিন শাখার প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে নজরুল গীতিতে প্রথম স্থান অধিকার করেন ৷ স্কুল কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিনি ছিলেন বরাবরই চ্যাম্পিয়ন ৷ ছোটবেলা থেকেই বেতার ও টেলিভিশনে গান পরিবেশন করেছেন ৷ এখনও করছেন ৷ তিনি ঘিওরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের একজন নিয়মিত শিল্পী ৷ কলেজ জীবনে লেখালেখি শুরু ৷ এখনও লিখছেন ৷ কর্ম ব্যস্ততার মাঝেও সংগীতকে ভালোবেসে সংগীত শিক্ষকতা করছেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা