আমরা নারী
আমরা নারী,আমরা নারী
আমরা সব কিছুই পারি।
নারী সৌন্দর্যের এক অপরুপ লীলা
আমরা দুর্গম পথ পারি দিয়ে যাই অবলীলায়।
তোমরা কখনও করোনা দ্বিমত
নারী হচ্ছে আল্লাহর এক অসীম নিয়ামত।
আমরা চুলার উনুন জালানো থেকে, প্লেন চালানো থেকে, অফিস আদালত, রাষ্ট্র পরিচালনা করে থাকি
আমরাই তো নারী
আমরাই তো নারী।
আমরা দুঃসাহসিক যত কাজ
হাতের মুঠোয় নিয়ে নির্ভয়ে তালে তাল মিলিয়ে চলি।।
আমরাই তো হাতে রাইফেল নিয়ে যুদ্ধ করেছি
কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করেছি
এভারেস্ট কে করেছি জয়
হে নারী তোমার ভয় নাই
তোমার খয় নাই।
তুমি মধুমতী, তুমি যাদুকরী, তুমি মায়ামতি,তুমি গরবিনী।
হে নারী মাথানত করে তোমাকে জানাই শতকোটি সালাম।
আমি গর্ববোধ করি,
সৃষ্টি কর্তা আমাকেও বানিয়েছে নারী।
আমরা নারী,আমরা নারী
আমরা সবকিছুই পারি।


