রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

সাহেলা সার্মিনের কবিতা

মানুষ

কিছু মানুষ বেজায় ভালো
শ্রদ্ধায় মাথা হয় নত,
তার কথায় মধু মাখা
না ডাকলেও মনটা থাকে অবগত।

কিছু মানুষ মুখোশধারী
ভালো ভালো কথা বলে বেড়ায়,
আড়ালে সে গাছ কাটে
পরে জল ঢালে মাথায়।

কিছু মানুষ স্পট ভাষি
মুখের ওপর ছুড়ে কথার ঢিল,
সে মনে রাখেনা কিছুই
কে কি ভাবলো, না কান নিলো চিল।

কিছু মানুষ বন্ধু সুলভ
মূুহুর্তেই গড়ে তোলে বন্ধুত্ব,
সবার সাথেই একই আচরণ
মাপেনা মিলিয়ন বিলিয়ন তরল ঘনত্ব।

কিছু মানুষ নিজেকে মহান ভাবে
বাকি সব রাখে পদতলে,
সবাইকে দিতে চায় শিক্ষা
নিজেই মহারাজ ছলেবলে।

কিছু মানুষ মহা প্রেমিক
নারীতে দারুণ আসক্ত,
প্রেম প্রেম খেলা তার স্বভাব
যেখানে সেখানে তৈরী করে নেয় ভক্ত।

কিছু মানুষ অপরকে
দোষারোপ করে পায় মজা,
নিজের দোষ না দেখে
অপরকে দেয় সাজা।

আসলে মানুষ সৃষ্টি কুলে’র শ্রেষ্ঠ
তেমনি আবার শ্রেষ্ঠ বহুরূপী,
এদেরকে সহজে যায় না চেনা
তাই সাবধানে পা ফেলো মাপি।

লেখক পরিচিতি

সাহেলা সার্মিন
সাহেলা সার্মিন
সাহেলা সার্মিন ( শিরিন), মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কেল্লাই গ্রামে জন্ম। পিতা- মোহাম্মদ আব্দুল হাই, পেশায় শিক্ষক ছিলেন। মাতা- জোহুরা বেগম, গৃহিণী। ১৯৯২ সালে এস এস সি, ১৯৯৪ সালে এইচ এস সি, ১৯৯৭ সালে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং ১৯৯৮ সালে মাস্টার্স ডিগ্রী । স্বামী শিক্ষকতার পেশায় নিয়োজিত। নিজে সহকারী অধ্যাপক। এক ছেলে এবং এক মেয়ের জননী।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা