শনিবার, মে ৩০, ২০২৬

শ্রীতমা ত্রিপাঠির কবিতা

চৌকাঠ
এক চৌকাঠ পেরোতেই
পায়ের অর্ধেকে লেগে থাকে
আকাশ আর অর্ধেকে জীবন
আরেক চৌকাঠের ওদিকে
শুয়ে,ছেঁড়া কম্বলে মোড়া স্মৃতি,
ধূলোময় কিন্তু উষ্ণ
কোনোটা পেরিয়ে পা ডুবে যায়
ভালোবাসার ঘাসজমিতে
কোনো চৌকাঠ পার হয়ে বুক পাতে
সাহস,বেয়নেট এর সামনে
কিছু চৌকাঠ পেরোতে লাগে
এক আলোকবর্ষ,
সময় সেখানে প্রাচীন বন্ধ ঘড়ি
ক্লান্ত পা চৌকাঠ ডিঙিয়ে পা দোলায়
জীবনরোয়াকে,
ওপারে থেকে যায় আবছা কিছু শব্দ,
নুড়িপাথর যৌবন, মরে যাওয়া শোক
আর ঝরে যাওয়া নক্ষত্রেরা…

লেখক পরিচিতি

শ্রীতমা ত্রিপাঠি
শ্রীতমা ত্রিপাঠি
২০১৯ থেকে সক্রিয়ভাবে লেখালেখি করেন। লেখালেখি সংক্রান্ত কর্মসূত্রেও লেখালেখির সঙ্গে যুক্ত। কলকাতার বাসিন্দা।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা