তমগুনের ক্ষয়
স্বপ্ন স্নাত রাতের কথা বলবো নিয়ে ভয়
চিন্তা চেতনা জর্জরিত
মনো বাঞ্ছা সম্মিলিত
ভয়কে আমার করতেই হবে জয়।
ভয়কে যদি আসনে রাখি
আসনটাকে হৃদ মাঝারে
না দিতে পারি স্থান।
স্মৃতি বিভ্রম মস্তিষ্কে যদি না রাখি
স্মৃতি হতেই হবে, যেতেই হবে
ভয়ের দেশের সাথী।
তাইতো কবি বলেছেন,
ভয়কে মোরা জয় করব হেসে
গোলাগুলির গোলাতে নয়
গভীর ভালোবেসে।
ভালোবাসার জ্যোতি তলে
সকল অমঙ্গল, অহংকার
জর্জরিত, নিষ্পেষিত ভয়
করতেই হবে জয়।
অন্তর মোর নিষ্পেষিত
জর্জরিত, বিশ্লেষিত
ভয় আর ভয়
সেই স্বপ্নস্নাত রাতকে
আমার করতেই হবে জয়।
মনের মর্মস্থলে, অন্তর অন্তস্থলে
যেটুকু আছে ভয়
স্বপ্নস্নাত ইচ্ছা নিয়ে করতে হবে জয়।
ইচ্ছা মোর বিভ্রান্ত, ভয় মন উদ্রান্ত
কী করে মনকে করি শ্রান্ত?
বিশুদ্ধতা, পবিত্রতা, মর্মস্থলে আত্মীকতা
সমগ্র বিশ্বের পূণ্যকর্ম
সকাসে প্রাপ্ত বিশালতা
সমস্ত কিছুই ভয়কে করবে জয়।
পুণ্য কর্ম স্মরণ করে,
স্বর্গীয় সুখ অনুভব করে,
সাত্ত্বিক গুণে করতেই হবে
তমগুণের ক্ষয়।


