শরতের আগমন
শরৎ আসলে মনে হয়
শিউলি আর কাশফুলের মেলা
শিশির ভেজায় নতুন ভোরে
এল পূজা ঘরে ঘরে
নতুন করে এলো আবার মা
হাতিতে উপরে চড়ে।
শঙ্খ-উলুধ্বনি দিয়ে মাকে
বরণ করি ঘরে,
ঢাকের তালে নাচরে মন
নাচে সবাই মিলে
জাতি ধর্ম নির্বিশেষে
আমরা যে পাই মজারে ।
দ্বিধা দ্বন্ধ ভুলে গিয়ে
চলো মায়ের দর্শন করি
মায়ের চরণে আর্শিবাদ নিয়ে
সুন্দর জীবন গঠন করি।


