রবিবার, মার্চ ১৫, ২০২৬

মিঠুন দাসের কবিতা

ম’এর আকর

চারিদিকে জয় কাব্য ম বলিতেই বাঁধে মহাকাব্য,
ম এর অগাধ বিচরণ
স্বপ্ন আর মনে জাগে প্রবচন..

প্রথমতঃ ম-এ আছে মায়ের উদারতা।
ডাকবো তাকে আদর করে
মায়ের কৃতিত্ব গাঁথা।

দ্বিতীয়তঃ ম-এ আছে মাতৃভূমি
স্নেহ,আদর,শীতল ছায়া
আমার জন্মভূমি।

তৃতীয়তঃ ম-এ আছে মহান মুক্তিযুদ্ধ
নয়মাস রক্তদিয়ে পেয়েছি এ সৌর্য্য।

চতুর্থ ম-এ আছে মাতৃভাষা রক্ত দিয়ে গড়েছি মোরা
এই আমার মায়ের ভাষা।

পঞ্চম ম-এ আছে
মুজিব বাংলার প্রাণে
তা থাকবে চিরদিন জাতির পিতা হয়ে।

লেখক পরিচিতি

মিঠুন চন্দ্র দাস
মিঠুন চন্দ্র দাস
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালীগঙ্গা নদীর তীরে সিংজুরী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: জ্ঞানেন্দ্র চন্দ্র দাস, মাতা: বীণা রানী দাস। শিক্ষাগত যোগ্যতা এম.এ ৷ তিনি গল্প, ছড়া, কবিতা লিখেন ৷ বিভিন্ন সাময়িকীতে এবং বিভিন্ন যৌথ কাব্য গ্রন্থে তার লিখা প্রকাশিত হয়েছে

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা