রবিবার, মার্চ ১৫, ২০২৬

মিঠুন চন্দ্র দাসের কবিতা

দীর্ঘশ্বাস

সারাজীবন সেরাটা দেখার চেষ্টায় গড়েছো
নিজের মতন করে ভালোবাসায়, শিক্ষায়; আচরণে, শিষ্টাচার আর ভদ্রতায়
তবুও পরতে পরতে মিলেছে দীর্ঘশ্বাস।

ভালো কিছু খাবার খাওয়ানোর জন্য আগন্তুক নক্ষত্রগুলোর মতন যেমনটি জ্বল জ্বল করছিল
সেই মানুষ গুলোকে আজ বেমালুম হারিয়ে খন্ডোচিত প্রায়
সেই দিশেহারা মানুষ গুলো পড়ে আছে দীর্ঘশ্বাস ফেলে,
সময়ের দীর্ঘ অন্তরালে-
শুধু শব্দের করুন আর্তনাথে,
চেপে রয়েছে এ স্পন্দনে
দীর্ঘশ্বাস।

লেখক পরিচিতি

মিঠুন চন্দ্র দাস
মিঠুন চন্দ্র দাস
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালীগঙ্গা নদীর তীরে সিংজুরী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: জ্ঞানেন্দ্র চন্দ্র দাস, মাতা: বীণা রানী দাস। শিক্ষাগত যোগ্যতা এম.এ ৷ তিনি গল্প, ছড়া, কবিতা লিখেন ৷ বিভিন্ন সাময়িকীতে এবং বিভিন্ন যৌথ কাব্য গ্রন্থে তার লিখা প্রকাশিত হয়েছে

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা