বর্ষণ
মেঘের অবিষন্ন অশ্রুপাত,
স্মরণ করিয়ে দিচ্ছে
বর্ষা এসেছে কদম কেলীর বনে আজ ;
নিদারুণ অভিলাষ ৷
হিজল কেয়া আর বর্ষা একাকার
গাঁ ভাসিয়ে ধ্বনি শুনিয়ে,
যাচ্ছে দিনভর ৷
আউসের ক্ষেত আজ চলে ডুবু ডুবু,
বাতাসে কড়া নাড়ে, আহা সুমধুর ৷
চারিদিকে পাখিদের মাতামাতি খেলা,
বর্ষণে নৌকা ঢেউয়ে করে যেন খেলা ৷


