অসীমের অন্তিমযাত্রা
অসীম সাহা,তুমি কবিতার অনন্য এক দিশারি,
তোমার শব্দে বোনা ছিলো জীবনের ইতিহাস।
আজ তুমি নেই,তবু বেঁচে থাকবে কাব্যের মাঝে,
তুমি চলে গেলেও তোমার সৃষ্টিতে তুমি জীবন্ত।
অসীম সাহা, তোমার অন্তিমে শোক সুর বাজে,
তুমি বেঁচে থাকবে আমাদের মনের অন্তরালে।
তুমি ছিলে শব্দ স্রষ্টা, কাব্য ঋষি,অনন্ত পথিক
তোমার কবিতায় মিশে আছে জীবনের রঙ।
তুমি চলে গেলে, রেখে গেলে আলোকিত পথ,
তোমার কাব্যের ঝর্ণাধারা বয়ে যাবে চিরকাল।
তোমার কবিতা বলে -জীবন কথা,আশার কথা
তোমার শব্দমায়ায় বাঁধা আছে আমাদের মন।
তোমার কাব্যে ছিলো প্রেম- ভালোবাসার পরশ,
তোমার কাব্যে খুঁজে পাই চিরন্তন জীবন পাঠ।
তোমার শূন্যতায় আজ হৃদয় দুঃখে ভারাক্রান্ত,
তুমি চলে গেলে, তবু রেখে গেলে অনন্তের সুর।
তোমার কবিতায় আছে জীবনের গল্প-সুখ গান,
তোমার শব্দেরা ঝর্ণাধারায় বয়ে যায় নিরন্তর।
তোমার বিদায়ে আমরা শোকাহত,কষ্টে বাকরুদ্ধ
তুমি থাকবে হৃদয়ে, শব্দের মায়াজালে অমর।
অসীম সাহা, তোমার মৃত্যুও এক নতুন কবিতা,
তোমার বিদায় আমাদের মনের গভীরে অমর।
আমাদের হৃদয় স্মৃতি পটে, সময়ের সাক্ষী হয়ে
তোমার কবিতা থাকবে চিরকাল, জীবনের পথে।


