একুশ আমার
একুশ আমার দিলো মায়ের মুখের ভাষা
একুশ আমার হৃদয়ের আশা ভালোবাসা ৷
একুশ আমার স্মৃতি জড়ানো বিজয় গাঁথা
একুশ আমার শত শহীদ ভাইয়ের কথা ৷
একুশ আমার শহীদ ভাইদের রক্তে লিখা
একুশ আমার হৃদয়ে জাগ্রত দীপ-শিখা ৷
একুশ আমার ভেঙ্গেছে পরাধীনতা কালো
একুশ আমার ভোরের স্নিগ্ধ প্রথম আলো ৷
একুশ আমার জীবনেরই প্রিয় সাফল্য
একুশ আমার বিজয়গাথা ও বরমাল্য ৷
একুশ আমার প্রিয় বর্ণমালার ঝঙ্কার
একুশ আমার গৌরব আর অহংকার ৷
একুশ আমার ভাললাগার প্রিয় কবিতা
একুশ আমার দূর করেছে সব ব্যর্থতা ৷
একুশ আমার বোনের মুখে শোকের গান
একুশ আমার দেশপ্রেম শেকড়ের টান ৷
একুশ আমার ভেঙ্গেছে দীর্ঘ পরাধীনতা
একুশ আমার এনেছে কাঙ্খিত স্বাধীনতা ৷
একুশ আমার দিলো আন্তর্জাতিক সম্মান
একুশ আমার একুশ সত্যিই তো মহান
একুশ আমার একুশের রাখবোই মান ৷৷


