বৃষ্টির প্রতীক্ষায়
সুদূর স্বপ্নলোক থেকে এলে
যাপিত জীবনের ক্লান্তি মুছে
রাঙ্গিয়ে দিলে সজীবতার পরশে।
অশান্ত হৃদয়টা করলে শান্ত আর
আমার সকল জীর্ণতা-শীর্ণতা দূর করে
ভালবাসার পরশে তুমি এসে দাঁড়ালে।
মহাজাগতিক নাগরদোলায় চড়ে চলেছ তুমি
আমি সমস্ত সময়, সমস্ত দিন বিরামহীন
প্রতীক্ষায় থাকি তোমার জন্য।
অদ্ভুদ মায়াজাল আর রহস্যঘেরা তুমি
মনটা আমার শরনার্থী শিবিরের মত
তোমার সকল ভালোবাসা
যতনে-অযতনে সংরক্ষিত রয় সেখানটায়।
তোমাকে চাই প্রতিনিয়ত
তবুও আমার চাওয়া হারিয়ে যায় গোলকধাঁধায় তোমার নরম ছোয়া, তোমার স্নিগ্ধতায় প্রাণ ফিরে পাই আমি।
হৃদয়ে জমানো বিরহ কুন্ডলী নিয়ে
দীর্ঘশ্বাসে দীর্ঘায়িত হয় চারপাশ
তোমাকে পাবার জন্য বাড়ে আবেগ আর
প্রতীক্ষায় থাকে ভবঘুরে হৃদয়।


