শনিবার, মে ১৬, ২০২৬

আনজানা ডালিয়ার কবিতা

স্মৃতির মাইলফলক

একমুঠো অন্ধকার হঠাৎ বুকের ভেতর লাফিয়ে ঢুকে গেলো
আমি হাত বাড়িয়ে ছুঁতে চাইলাম,
নাহ্ পারলামনা।
নিঃশ্বাস জুড়ে বয়ে বেড়াচ্ছি দীর্ঘ গোপন মেঘের ভাসান।
কোত্থেকে যেন শীতল হাওয়ার বাঁধন এসে
ঘন চুলের গভীর আস্তরনে আলতো চুমু খেয়ে বলে পাগলী, মন খারাপ কেন রে?
আমি যে আছি এখনও বেঁচে।
ছুটতে ছুটতে মানুষ চিনতে চিনতে চোখে ক্লান্তি ভর করেছে
না ফেরার নামে মাইলফলক এঁকে যাই স্মৃতিগুলোরে।

লেখক পরিচিতি

আনজানা ডালিয়া
আনজানা ডালিয়া
১৯৭৯ সালের ১৭ই জানুয়ারি বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাই থানার, মধ্যম মঘাদিয়া গ্রামে এক মুসলিম পরিবারে এই কবির জন্ম ৷ তাঁর পিতা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আবচার এবং মাতার নাম দিলশাদ বেগম। 'নতজানু হবো বনজ দুপুরে', 'রঙধনু বিকেলে' নামক দুটো কাব্য গ্রন্থ প্রকাশ হয়েছে তাঁর ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা