রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

অজয় কুমার রায়ের কবিতা

অভিন্ন সীমান্ত

আমাকে কোন সম্প্রদায়ভুক্ত করো না
বড় কষ্ট পাই।
বিদ্বেষের তীর ছুঁড়ে রক্তাক্ত করোনা
মিনতি জানাই।
আমাকে দাস করে তুমি মুনিব হতে চাও
এ তোমার বিকৃত অহংকার।
একই শেকড় মাটির রসে উদ্গত উদ্ভিদ
ইতিহাস কিভাবে কর অস্বীকার।
ভেদ নয় অভেদাত্মা ধারণ করে এসো
প্রস্ফুটিত হই শ্যামল প্রান্তরে।
সম্প্রীতি শান্তি প্রগতির স্রোতধারায়
উপমা হই বিশ্ব পারাবারে।

লেখক পরিচিতি

অজয় কুমার রায়
অজয় কুমার রায়
কবি গল্পকার ও প্রাবন্ধিক অজয় কুমার রায় মানিকগঞ্জ জেলায় ঘিওর উপজেলার নারচি গ্রামে ১৯৪৮ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। পিতা-প্রয়াত অক্ষয় কুমার রায়,মাতা-দিভা রায়। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি রাজবাড়ী সরকারি কলেজ থেকে ২০০৫ সালে সহযোগী অধ্যাপক হিসাবে অবসর গ্রহণ করেন। বিভিন্ন পত্র-পত্রিকা,সাময়িকীতে ও যৌথ গ্রন্থে কবিতা,গল্প,নাটক প্রকাশিত হয়েছে। তাঁর অসংখ্য ফাইলবন্দী লেখা থেকে প্রথম গল্পগ্রস্থ ‘শতাব্দীর ক্ষুধা’ একুশে বইমেলা‘১৫ তে প্রকাশ হয়েছে। পরবর্তী বছর একক কাব্যগ্রন্থ 'রংধনু' প্রকাশিত হয়েছ ৷ তিনি অন্তরঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি ৷ তিনি শিল্প সাহিত্য ও মননের অনলাইন মাসিক'পলিমাটি'র উপদেষ্টা সম্পাদক ৷ এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন। বিভিন্ন সংগঠন হতে বহু সম্মাননা ও পুরস্কার পেয়েছেন ।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা