শনিবার, মে ১৬, ২০২৬

বাংলাদেশী চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল ছায়াছবি

বেদের মেয়ে জোসনা (১৯৮৯)

এই চলচ্চিত্রটির নাম শোনেননি এমন লোকের বাংলাদেশে জুড়ি মেলা ভার। “বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে”, বাংলার গ্রামে গঞ্জে শহরের প্রান্তে ছবি মুক্তির কয়েক দশক বারংবার উচ্চারিত হয়েছে এ গানটি। পরিচালক তোজাম্মেল হক বকুল পরিচালিত বেদের মেয়ে জোসনা ছবিটি মুক্তি পায় ১৯৮৯ সালে। চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং ইলিয়াস কাঞ্চন। ছবিটিকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল ছায়াছবির তকমা দেয়া হয়।

পলিমাটিবঙ্গরাজের এক পরগনার কাজী সাহেবের একমাত্র ভাগ্যতাড়িত মেয়ে জোসনা যে সময়ের পরিক্রমায় বেদেনী হয়ে যায় এবং রাজকুমার আনোয়ারের প্রেমগাথা এই ছবিটি। বাংলাদেশে বেদের মেয়ে জোসনার সফলতার ধারাবাহিকতায় ভারতের পশ্চিমবঙ্গেও একে পুননির্মাণ করে মুক্তি দেওয়া হয় যার মূল ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ ও চিরঞ্জীত।

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা