শনিবার, মে ১৬, ২০২৬

সম্পাদকীয়

বাতাসে শিউলি ফুলের সুঘ্রাণ, শুভ্র সুনীল আকাশে সাদা মেঘের ভেলা, এই মেঘ এই বৃষ্টি। আবার রাতের আকাশে লক্ষ কোটি তারার মেলা। জলে স্থলে পদ্ম আর কাশফুল। শিশির ফোঁটা দূর্বাঘাসকে আলিঙ্গণ করছে মনের আনন্দে। এসেছে শরৎকাল, এসেছে দেবী দুর্গা মাকে বরণ করার শুভলগ্ন। প্রকৃতি ও ধরনীর এই সাজগোজকে আরো মহিমান্বিত ও প্রজ্জ্বলিত করতে শান্তির অমিয় ধারায় মা দেবী দুর্গার আগমনী বার্তাই মূল। দশপ্রহরণধারিনী দেবী দুর্গার আগমনকে স্বাগত জানাতেই উৎসবের আনন্দে উৎকলিত হয়ে বর্ণিল সাজে সেজেছে প্রকৃতি। মা আসছেন সকল অপশক্তির অবসান, শিষ্টের পালন আর শান্তির শুভ বার্তা নিয়ে।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব আন সকলের অংশগ্রহণে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হয়ে উঠেছে। দুর্গোৎসব সত্য ও সুন্দরের আলোকে আলোকময় হয়ে উঠুক। বাঙালীর হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক এটাই দুর্গোৎসবে প্রত্যাশা।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব। আবহমান কাল থেকেই এই উৎসব মাটি ও মানুষের, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে একাকার হয়েছে। ‘পলিমাটি’ এ সংখ্যা সাজানো হয়েছে নিয়মিত বিভাগসমূহের পাশাপাশি দুর্গাপূজাকে ঘিরে ৷ যারা লেখা দিয়েছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেকের লেখা প্রকাশ করতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি ৷

শারদীয় এ উৎসবের আনন্দকে ধরে রাখতে প্রকাশিত শারদ সংকলন “www.palimati.com.” প্রস্ফুটিত পদ্মের মত সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠুক। মা দুর্গার নিকট প্রার্থনা সকল আসুরিক শক্তির বিনাশ ও বিশ্ব হোক শান্তিময় ৷

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা