রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

রঞ্জন হালদারের কবিতা

শেখ মুজিব

মুজিব হলো বাংলা মায়ের পুত্র,
তাঁর জন্যই ওঠেছিল স্বাধীনতার সূর্য।
মুজিব হলো বাংলা মায়ের আদর্শ ছেলে,
যার ডাকে সাড়া দিলো লক্ষ জনতা ছাত্র ৷

মুজিব হলো বাংলা মায়ের রত্ন,
যার জন্য অর্জিত হয়েছে স্বাধীনতা
মুজিব দিয়েছিলো “জয় বাংলা” স্লোগান,
বাঙালির হৃদয়ে মুজিব থাকবে চিরঅম্লান।

মুজিব হলো বজ্রকন্ঠের অধিকারী,
তাকেই নিয়ে স্বপ্নের বাংলা গড়ি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক।
রাখবো ধরে আজীবন তোমার মান।

যাদের জন্য মুজিবের হয়েছে মৃত্যু,
তারা সবাই বাঙালির চিরশত্রু।

লেখক পরিচিতি

রঞ্জন হালদার
রঞ্জন হালদার
মানিকগঞ্জ জেলায় শিবালয় উপজেলায় যমুনা নদীর তীরে তেওতা গ্রামে ১৯৯৫ সালের ২১ অক্টোবর জন্মগ্রহণ করেন। পিতা: স্বর্গীয় গৌর হালদার, মাতা : কালী রানী হালদার। শিক্ষাগত যোগ্যাতা বি,এ (পাস) । তার একক কাব্যগ্রন্থ 'আরাধ্য' ও ৮ টি যৌথ গ্রন্থ ৷ ১টি সম্মাননাসহ ও বেশকিছু পুরস্কার লাভ করেছেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা