শুক্রবার, মে ১৫, ২০২৬

মানুষ পত্রিকার মানিকগঞ্জের সাহিত্য সংখ্যায় লেখা আহবান

মানিকগঞ্জের কবি-সাহিত্যিকগণ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, শিল্প-সাহিত্য ও মননের কাগজ “মানুষ” ১১তম সংখ্যার কাজ চলমান। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মানিকগঞ্জ শিল্প-সাহিত্যের উর্বরভূমি। এ মাটিতে জন্মেছেন অনেক মহৎ সাহিত্যিকগণ। বর্তমানেও অনেক গুরত্বপূর্ণ লেখকগণ জাতীয় পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তাই “মানুষ” এর এ সংখ্যার শিরোনাম “মানিকগঞ্জের সাহিত্য”। মানিকগঞ্জের লেখক-কবিদের লেখায় সমৃদ্ধ হবে “মানুষ” এর সংখ্যা।
সুতরাং আপনার বাছাইকৃত ০৩ টি (তিনটি) লেখা নিম্ন ঠিকানায় পাঠিয়ে এই ঐতিহাসিক আয়োজনে অংশ নিন।

লেখার বিষয় : কবিতা, গল্প, প্রবন্ধ, মুক্তগদ্য, ভ্রমণ গদ্য, ইতিহাস ৷

লেখা পাঠানোর ঠিকানা:

rafiqnur21@gmail.com
01735 66 98 68

pankajprenoy@gmail.com
01624 68 33 68

যোগাযোগ:

রফিক নূর
সহযোগি সম্পাদক, মানুষ
সম্পাদক, মানিকগঞ্জের সাহিত্য (বিশেষ সংখ্যা)

পংকজ পাল
সহযোগি সম্পাদক, মানুষ
সম্পাদক, মানিকগঞ্জের সাহিত্য (বিশেষ সংখ্যা) ৷

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা