শনিবার, মে ১৬, ২০২৬

জেলে ও রাজা-রাণীর গল্প

রাজ দরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল । রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন কারণ মাছ তাঁর খুব প্রিয় খাবার ছিল ।

এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে ৫০ টাকা দিয়ে দিলেন ।

সেই আমলে ১০ টাকা মানে অনেক কিছু । তাহলে ৫০ টাকা মানে অনেক টাকা!

এদিকে পাশেই বসে থাকা রাণী ফিসফিস করে রাজাকে বললেনঃ

এই মাছটার দাম তুমি ৫০ টাকা দিয়ে দিলে❓বড়জোর খুশি হয়ে তাকে ১৫ থেকে ২০ টাকা দিতে পারতে ।

মাছ ফেরত নিয়ে টাকা ফেরত দিতে বলো ।

রাজামশাই বললেনঃ একি বলো রাণী ?

রাজারা যা বলে তা নড়চড় করা অসম্ভব, তাছাড়া এটাতো রাজাদের ইজ্জতের ব্যাপার ।

রাণী বললেনঃ আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সন্মানের কোনো হানি হবে না ।

জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দিবে ।

রাজামশাই বললেনঃ কি বুদ্ধি❓

রাণী বললেনঃ জেলেকে ডেকে বলবে, তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী❓

যদি জেলে বলে মাছ পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে আর যদি জেলে বলে মাছ স্ত্রী তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে ।

অতএব,জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে ।

রাজা রাণীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেনঃ

তোমার মাছটা কোন জাতের❓ পুরুষ না স্ত্রী❓

জেলে থতমত হয়ে একটু ভেবে চিন্তে বললোঃ

জাঁহাপনা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না❗ আমার মাছটা হলো হিজড়া❗

এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেলো । রাণীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন ।

রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও ৫০ টাকা দিয়ে দিলেন ।

জেলে খুশি হয়ে মোট ১০০ টাকা পোটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে । রাজমহলের মেইন গেইটের সামনে যেতেই পোটলা থেকে ৫ টাকার মাটিতে পড়ে গেলো, জেলে তা তুলে চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে ।

এদিকে রাণী তা দেখে রাগে ফোঁস ফোঁস করছে ।

রাণী বললেনঃ জাঁহাপনা, এই জেলে এত লোভী কেন❓

১০০ টাকা থেকে মাত্র ৫ টাকা পড়ে গেছে জেলের তা সহ্য হচ্ছে না । জাঁহাপনা আপনি তাঁকে শাস্তি দেন ,

রাজাও ভাবলেন, ঠিকই তো, মাত্র ৫ টাকা পড়ে গেছে । গেট দিয়ে কতো গরিব মানুষ আসা যাওয়া করে তারা না হয় কুঁড়িয়ে নিতো ।

রাজামশাই জেলেকে ডেকে বললেনঃ এই লোভী জেলে❓তোমার এতো লোভ কেন❓এতো টাকা দিয়েছি তোমায় মাত্র ৫ টাকা লোভ সামলাতে পারলে না❓ তা তুলে চুমু খাচ্ছো❓তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে ।

জেলে বললঃ জাঁহাপনা আমি কিন্তু লোভের কারণে ঐ টাকা তুলে চুমু খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই ও রাণী মা’র নাম লেখা আছে, তাই ভাবলাম, টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে আর আমার রাজা ও রাণী মা’র ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম ।

এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও ১০০ টাকা দিলেন ।

সর্বমোট ২০০ টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন ।আর রাজা ঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে ।

আর এটাও বলে দাও বউয়ের বুদ্ধিতে চললে ৫০ টাকার জায়গায় ২০০ টাকা লোকসান হবে……।

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা