সংলাপ
প্রশ্ন : আচ্ছা, উনি তো আপনার একজন ভাই, তাই না ?
উত্তর : ও! হ্যাঁ ! হ্যাঁ ! বটেই তো আপনি মনে করানোতে এখন মনে পড়ছে, ঠিকই সে আমার ভাই-ই ছিল বটে ! কী যেন নাম ? হ্যাঁ উইলিয়াম, আমরা বলতাম বিল, আহা বেচারা বিল।
প্রশ্ন : কেন ? উনি কি তাহলে মারা গেছেন ?
উত্তর : হ্যাঁ, তা বোধহয়। তাই ভেবে নিতে হবে। আমরা কোনোদিনই ঠিক বলতে পারিনি। এ বিষয়ে একটা রহস্য রয়েই গেল।
প্রশ্ন : আহা সে তো খুবই আফসোসের কথা, উনি কি তাহলে উধাও হয়ে গেলেন ?
উত্তর : তা, হ্যাঁ ঠিকই, এটা সাধারণভাবে তাই বলা যায় আমরা ওকে কবর দিয়েছিলাম।
প্রশ্ন : সে কী কথা ? কবর দিলেন, সে মৃত না জীবিত না জেনেই ?
উত্তর : আরে না না, তা নয়। সে যথেষ্ট ভালোরকম মারাই গিয়েছিল।
প্রশ্ন : আজ্ঞে আমাকে বলতেই হচ্ছেÑ এসব আমি কিছুই বুঝছি না। যদি তাকে গোর দিলেন আপনারা, আর স্পষ্টই জানতেন যে সে মারা গেছে …
উত্তর : না, মোটেই আমরা জানতাম না, কেবল ভেবেছিলাম যে সে মারা গেছে।
প্রশ্ন : ও ! এবার বুঝলাম, সে তাহলে আবার বেঁচে উঠেছিল !
উত্তর : হলপ্ করে বলতে পারি সে আবার বেঁচে ওঠেনি।
প্রশ্ন : যাব্বাবা, এ ধরনের কথা কস্মিনকালে শুনিনি। একজন কেউ নিশ্চিত মারা গেছে। অন্তত একজন কাউকে কবর দেওয়া হয়েছে এখন এতে রহস্যটা কোথায় ?
উত্তর : আহা ! ওখানেই তো আপনি আসল সমস্যা হুবহু ঠিক জায়গাটায় ধরেছেন। দেখুন, আমরা ছিলাম যমজ ভাই ওই খতম হয়ে যাওয়া ব্যক্তিটি আর আমি। আমরা দুজনে মাত্র দু’সপ্তাহ বয়সে গোসল করবার চৌবাচ্চায় বদলা-বদলি হয়ে যাই। আর আমাদের মধ্যে একজন ডুবে যায়। কিন্তু ডুবলো কে – সে না, আমি, তা ঠিক করে কেউ জানে না। কেউ মনে করে [ডুবে যাওয়া বাচ্চাটা ছিল বিল, বেচারা বিল !]। আবার কেউ মনে করে ওটা ছিলাম আমি। ওই বাচ্চাটাই হচ্ছে সেই ভাইটি যে ডুবে মরে গেল। আবার কেউ মনে করে ওটা ছিলাম আমি। ওই বাচ্চাটাই হচ্ছে সেই ভাইটি যে ডুবে মরে গেল।
[মূল গল্প : Dialague]
অনুবাদ:কাজী দিশু


