রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

চন্দন চৌধুরীর অনুগল্প || নদী ও সমুদ্র

একদিন কথা বলছিল সমুদ্র ও নদী। সমুদ্র বলল, ‘তোমার দিকে তাকালে আমার খুব দুঃখ হয় বন্ধু! আমরা দুজনই জলাধার। অথচ কত ক্ষুদ্র তুমি! কত ক্ষুদ্র! আর আমাকে দেখো, আহা, কি বিশাল, কি বিশাল!’

তখন নদী বলল, ‘তোমার দিকে তাকালে আমারও খুব দুঃখ হয় বন্ধু!’
এই কথা শুনে ভীষণ অবাক হলো সমুদ্র। মনে মনে বলল, বলে কি পুচকে নদী!
নদী বলল, ‘কি বিশাল জলাধার তুমি! কি বিশাল! অথচ কেউ তোমার এত্তটুকুন জল পান করতে পারে না। আর আমাকে দেখো, কত ছোট্ট আমি! কত ছোট্ট! আহা, কত সুপেয়! কত সুপেয়!’

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা