রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

মো. রোকনুজ্জামান রোকনের অনু গল্প

ইজি চেয়ার 

কোনো কিছুই যে করা হলো না, দেখা হলো না কিছুই। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে শুধু ভাবে, এক একটি দিন পার হচ্ছে আর জীবনের সময় কমে আসছে। এমন সব ভাবনা মনের মধ্যে ঘুরপাক খায় ফাহিমের। কেন জানি এসব চিন্তা তার মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করেছে বিয়ের পর থেকে। কিছুটা দুর্বল চিত্তের সে ।

অফিস আর সংসার বলতে স্ত্রী নিয়ে সময় কেটে যাচ্ছে। চাকরির সুবাদে তাকে থাকতে হয় নিজ বিভাগ ছেড়ে অন্য বিভাগে । মন না চাইলেও করতে হয় অনেক কিছুই। কত মানুষের কত না বিচিত্র ধরনের সাধ থাকে। কিন্তু ফাহিমের সাধ কিছুটা অন্য রকমের! পড়ন্ত বিকেলে বা মাঝ রাতে, ঘুম ভেঙে গেলে, দোতলা বাসার বারান্দায় ইজি চেয়ারে দোল খাওয়া আর মৃদু স্বরে কোমল গান শোনা । ফাহিম এমনটাও আশা করে যে, তার স্ত্রী এসে দুষ্টুমি করে তার কোলের ওপর বসে পড়বে!
থাকতে হয় ভাড়া করা বাসায়। ভাগ্যক্রমে মিলেও গেছে দোতলা বাসা, যদিও বারান্দাটা মনের মতো হয়নি। চাকরি-সংসার সবকিছু মিলিয়ে ফাহিমের এখন অনেক দায়িত্ব। দিন যত যায়, দায়িত্বও বাড়ে। মন চাইলেও অনেক কিছুই করতে পারে না মধ্যবিত্ত পরিবারের ছেলে, সাধারণ চাকরিজীবী ফাহিম । তার আশা কি পূরণ হবে নাকি হবে না?

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা