শনিবার, মে ১৬, ২০২৬

নিজেকে পরিশুদ্ধ করার জন্য চাই সাহিত্য চর্চা

এক সময় সাহিত্য নিয়ে মানুষের বিপুল আগ্রহ ছিল। সময় পরিক্রমার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে মানুষ নিয়তই বিচ্ছিন্ন হতে থাকে এই সৃজনশীল ধারা থেকে। বর্তমান সময়ে যা প্রতীয়মান হচ্ছে আরও দৃঢ়ভাবে। এখন সাহিত্য পত্রিকার পাঠক মূলত লেখকরাই। আবার কিছু লেখক তো শুধুমাত্র নিজের লেখাটাই দেখে থাকেন, অন্যেরটা পড়ে দেখেন না ৷ মূল ধারার পাঠক কমতে কমতে শূন্যের গোড়ায় গিয়ে ঠেকেছে। এর পেছনের সবচেয়ে বড় কারণ যান্ত্রিক জীবনের আবহ, মানুষ যন্ত্রের মতো খাটতে গিয়ে অবসরের খুব একটা সময় পাচ্ছে না। অবসর পেলেও পত্রিকার সাহিত্যের প্রতি আগ্রহ থাকছে খুব কমসংখ্যক মানুষের।

বর্তমান আমাদের দেশের যে দুরূহ অবস্থা তা চোখে পড়ার মতো। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে। এমতাবস্থায় পরিবার পরিজন নিয়ে টিকে থাকার জন্য মানুষকে অতিরিক্ত সময় ধরে কাজে নিমগ্ন থাকতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় চাহিদা নিয়ন্ত্রণ করাই কষ্টসাধ্য হয়ে উঠেছে, সেখানে কি করে সাহিত্যের জন্য আলাদা সময় বের করবে? সাহিত্যপাঠ করে নিজেকে আনন্দ দেয়ার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, সুপ্ত সম্ভাবনাকে জাগ্রত করার জন্য।

পলিমাটি’র উদ্দেশ্য ছিল পাঠক সমাজের হাতে সুন্দর, রুচিশীল ও মান সম্মত লেখা তুলে দেওয়া, সুপ্ত সম্ভাবনাকে জাগ্রত করার চেষ্টা করা ৷ পলিমাটি সেই চেষ্টা করে যাচ্ছে ৷ পলিমাটি’ সব সময়ই নতুনদের নিয়ে পথ চলে থাকে। তাই নতুনদের সুযোগ দেওয়া হয়েছে বেশি ৷

সৌন্দর্য বৃদ্ধির প্রয়াসে সকলের লেখা, মতামত ও পরামর্শ কামনা করছি। পত্রিকা সংশ্লিষ্ট সকলকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

সকলের ভালোবাসায় এগিয়ে যাক ‘পলিমাটি’ এই প্রত্যাশা করি ৷

পংকজ পাল
সম্পাদক
www.palimati.com

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা