শনিবার, মে ১৬, ২০২৬

জনজীবন হোক স্বাভাবিক, ফিরে আসুক শান্তি

জনজীবন হোক স্বাভাবিক, ফিরে আসুক শান্তি

শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বিকশিত করার লক্ষ্যে শুরু হয়েছিলো পথচলা www.palimati.com এর ৷ ‘পলিমাটি’-শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ওয়েবম্যাগে আপনাকে সু-স্বাগতম।

বর্তমানে চলমান রাজনৈতিক অস্থিরতায় কোটাভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন হচ্ছে ৷ ২০২৪ সালের ৫ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক ২০১৮ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। 

কোটা আন্দোলনকে কেন্দ্র করে অনেক হতাহত হয়েছে ৷ ঝরে গেছে বহু তাজা প্লাণ ৷ খালি হয়েছে মায়ের কোল ৷ দেশের রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ হয়েছে ৷ সব মিলে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে ৷ দেশের ইন্টারনেটসহ সকল ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয় ৷ সারাদেশে কার্ফু জারি করা হয় ৷ স্বাধীনতা পরবর্তী সময়ে এত বড় আন্দোলন আর হয়নি ৷ কোটা সংস্কারের প্রজ্ঞাপণ জারি হলেও  দেশে এখনো শান্তি ফিরে আসে নি ৷ প্রতিদিনই কোন না কোন ইস্যুতে নানা সমস্যা দেখা যাচ্ছে ৷ দেশ অস্থিতিশীল পর্যায়ে চলে গেছে ৷

সকল অশুভ তৎপরতা দূর হোক ৷ দেশে শান্তি ফিরে আসুক ৷ জনজীবন আবার স্বাভাবিক হোক এই প্রত্যাশা ৷

প্রতিমাসের শেষদিনে প্রকাশিত করা হয় আমাদের পত্রিকাটি,তারই ধারাবাহিকতায় এই সংখ্যাটি প্রকাশিত হলো ৷ পত্রিকাটির সৌন্দর্য বৃদ্ধির প্রয়াসে লেখা, মতামত ও পরামর্শ কামনা করছি। পত্রিকা সংশ্লিষ্ট সকলকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন সকলে ৷

সম্পাদক, পলিমাটি ৷

লেখক পরিচিতি

পংকজ পাল
পংকজ পাল
তরুণ গল্পকার ও কবির জন্ম ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ৷ বি.এস.সি (অনার্স), এম.এস.সি ; এল.এল.বি; শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ তার প্রকাশিত একক গ্রন্থ দুইটি ৷ কাব্যগ্রন্থ-'নিঃসঙ্গতার মেঘমালা' ও গল্পগ্রন্থ-'আকাশের নীল রং' এবং যৌথগ্রন্থ-চল্লিশের বেশি ৷ জেলার উদীচী, প্রগতি লেখক সংঘ, খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন ৷ বর্তমানে সম্পাদনা করছেন-'পলিমাটি','অন্তরঙ্গ 'ও 'চিন্ময়ী'৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত ৩১তম বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ ২০০৯-১০ খ্রিস্টাব্দে সিনিয়র গ্রুপে প্রথম স্থান, কবিতা সংসদ সাহিত্য পদক-২০১৪, বাংলাদেশের লেখক-'লেখক ডিরেক্টরি'র অন্তর্ভূক্ত-২০১৪, কাব্য চন্দ্রিকা একাডেমি পদক-২০১৭, লিখিয়ে কাব্য সাহিত্য সম্মাননা-২০১৮, পল্লী কবি জসীমউদ্দীন স্মারক-২০১৮, কাজী নজরুল ইসলাম স্মৃতি স্মারক ও সম্মাননা-২০২২ পেয়েছেন ৷ মেইল : pankajprenoy@gmail.com/ paulpankaj864@gmail.com

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা