মার্চ মাস স্বাধীনতার যৌবনের মাস, উত্তাল-অগ্নিঝরা মাস। এই মাস বাঙালির আবেগ-চেতনা ও অনুপ্রেরণার সেরা মাস। মাসটি বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বড় অবিচ্ছেদ্য অংশ। ১৯৭১ সালের ‘মার্চ’ মাস বাঙালি ইতিহাসের এক শ্রেষ্ঠ মাস।
আবার মার্চ মাসেই স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর জন্ম ৷ এছাড়াও নানাবিধ ঘটনায় সমৃদ্ধ এই মাস ৷ তাই মার্চ মাস মুক্তিযুদ্ধের অনন্য এক মাস।
অনন্য এই মার্চে শপথ করি, বেশি বেশি বই পড়ি ৷
শিল্প সাহিত্যের মাসিক অনলাইন পত্রিকা ‘পলিমাটি’র উদ্দেশ্য ছিল পাঠক সমাজের হাতে সুন্দর, রুচিশীল ও মান সম্মত লেখা তুলে দেওয়া, সুপ্ত সম্ভাবনাকে জাগ্রত করার চেষ্টা করা ৷ ‘পলিমাটি’ সেই চেষ্টা করে যাচ্ছে ৷ ‘পলিমাটি’ সব সময়ই নতুনদের নিয়ে পথ চলে থাকে।
সৌন্দর্য বৃদ্ধির প্রয়াসে সকলের লেখা, মতামত ও পরামর্শ কামনা করছি। পত্রিকা সংশ্লিষ্ট সকলকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।
সকলের ভালোবাসায় এগিয়ে যাবে ‘পলিমাটি’ এই প্রত্যাশা ৷


