সোমবার, আগস্ট ৩১, ২০২৬

বই নিয়ে

১.”বইয়ের মত এত বিশ্বস্ত বন্ধু আর নেই।“— আর্নেস্ট হেমিংওয়ে

২.”ভাল বন্ধু, ভাল বই এবং একটি শান্ত বিবেক: এটি আদর্শ জীবন।“— মার্ক টোয়েন

৩.”যদি এমন কোনও বই থাকে যা আপনি পড়তে চান তবে এটি এখনও লেখা হয়নি তবে আপনাকে অবশ্যই এটি লিখতে হবে।” — টনি মরিসন

৪.”ভালো বই পড়া মানে গত শতাব্দীর মহৎ লোকের সাথে আলাপ করা।“- দেকার্ত

৫.”বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মত।” -মার্কাস টুলিয়াস সিসারো

৬.”একজন মানুষ ভবিষ্যতে কী হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার পড়া বইয়ের ধরন দেখে তা অনেকাংশেই বোঝা যায়।“-অস্কার ওয়াইল্ড

৭.”অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল।” – নেপোলিয়ান

৮.”বই কিনে কেউ কোনদিন দেউলিয়া হয় না।“-সৈয়দ মুজতবা আলী

৯.”বই পোড়ানোর চেয়েও গুরুতর অপরাধ অনেক আছে। সেগুলোর মধ্যে একটি হল বই না পড়া।“-জোসেফ ব্রডস্কি

১০.”একটি ভালো বইয়ের কখনোই শেষ বলতে কিছু থাকে না।“- আর ডি কামিং

১১.”বই বিশ্বাসের অঙ্গ, বই মানব সমাজকে টিকাইয়া রাখিবার জন্য জ্ঞান দান করে। অতএব, বই হইতেছে সভ্যতার রক্ষাকবচ।“-ভিক্টর হুগো

১২.”বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না,কোনদিন মনোমালিন্য হয় না।“- প্রতিভা বসু

১৩.”বই খুলে যা দেখে নেয়া যায় তা কখনো মুখস্থ করতে যেয়ো না।“-আলবার্ট আইনস্টাইন

১৪.”বই কিনলেই যে পড়তে হবে, এটি হচ্ছে পাঠকের ভুল। বই লেখা জিনিসটা একটা শখমাত্র হওয়া উচিত নয়, কিন্তু বই কেনাটা শখ ছাড়া আর কিছু হওয়া উচিত নয়।” – প্রমথ চৌধুরী

১৫.”বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো।” –রবীন্দ্রনাথ ঠাকুর

১৬.”বই হচ্ছে মস্তিষ্কের সন্তান।” – জনাথন সুইফট

১৭.”বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে।” – জেমস রাসেল

১৮.”জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই।” – ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

১৯.”ঘরের কোনো আসবাবপত্র বইয়ের মতো সুন্দর নয়।” -সিডনি স্মিথ

২০.”বই লেখাটা নিষ্পাপ বৃত্তি এবং এতে করে দুষ্কর্ম থেকে নিজেকে রক্ষা করা যায়।“- বার্ট্রান্ড রাসেল

২১.”খুব কম বয়সেই বই পড়ার প্রতি আমার ঝোঁক তৈরি হয়। শিশু হিসেবে আমার বাবা–মাও বই কিনতে আমাকে ইচ্ছামতোই টাকা দিতেন। তাই আমি প্রচুর পড়তাম।”- বিল গেটস

২২.”রুটি মদ ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, বই সেতো অনন্ত যৌবনা।“-ওমর খৈয়াম

২৩.”কথাটা এই নয় যে বই এর থেকে কি এমন পাবে যা তোমাকে সমৃদ্ধ করবে-কথাটা হল বই তোমার থেকে এমন কিছু পাবে যা তোমার জীবনকে বদলে দেবে।“- রবীন শর্মা

২৪.”কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে অবহিত হতে চাইলে তা নিয়ে বই লেখা শুরু করাই ভালো।“-বেঞ্জামিন ডিজরেইলি

২৫.”একটি বই পড়ার দুটি উদ্দেশ্য থাকা উচিত একটি হল- বইটিকে উপভোগ করা অন্যটি হল- বইটি নিয়ে গর্ব করতে পারা।“- বার্ট্রান্ড রাসেল

২৬.”সেদেশ কখনো নিজেকে সভ্য বলে প্রতীয়মান করতে পারবে না যতক্ষণ না তার বেশিরভাগ অর্থ চুইংগামের পরিবর্তে বই কেনার জন্য ব্যয় হবে।” -ভলতেয়ার

২৭.”বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে,তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়।“-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২৮.”আমরা যখন বই সংগ্রহ করি, তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি।“- ভিনসেন্ট স্টারেট

২৯.”আমাদের আত্মার মাঝে যে জমাট বাধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই।“- ফ্রান্ৎস কাফকা

৩০.”ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।“-স্পিনোজা

৩১.”একটি ভালো বই হলো বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু।” -টুপার

৩২.”যদি আপনি এমন একটি বই পড়েন যা অন্যরা সবাই পড়ছে, তাহলে আপনি বুঝতে পারবেন অন্য সবাই কি ভাবছে ।” — হারুকি মুরাকামি

৩৩.”কতকগুলো বই সৃষ্টি হয় আমাদের শিক্ষা দেবার জন্য নয়, বরং তাদের উদ্দেশ্য হলো আমাদের এই কথা জানানো যে, বইগুলোর স্রষ্টারা কিছু জানতেন।“- গ্যেঁটে

৩৪.”যে বই পড়েনা,তার মধ্যে মর্যাদাবোধ জন্মেনা।“-পিয়ারসন স্মিথ

৩৫.”আইনের মৃত্যু আছে কিন্ত বইয়ের মৃত্যু নেই।” -এনড্রিউ ল্যাঙ

৩৬”বই হল বিশেষ দর্পন যাতে আমরা নিজেকে যেমন খুঁজে পাই, তেমনি আমাদের চারপাশে থাকা মানুষ ও পরিবেশকেও দেখতে পাই।“- কিশোর মজুমদার

৩৭.”বই হল মানুষের অনুভূতির ঘরে প্রবেশ করার অন্যতম চাবি।“- ফেরদৌসি মঞ্জিরা

৩৮.”বই উপহার দেওয়ার মাধ্যমে আমরা আসলে প্রিয়জনকে মানসিক উন্নয়নের রাস্তা দেখিয়ে দেই।“- ফেরদৌসি মঞ্জিরা

৩৯.”মন হল হাজার দুয়ারি ঘর। যারা বই পড়ে না তাদের কাছে সেই বেশীরভাগ ঘরগুলো অপ্রবিষ্টই থেকে যায়।“- কিশোর মজুমদার

৪০.” বিচক্ষণ পুরুষ মানুষের জীবন নিয়ন্ত্রণ করে দুটি বিষয় একটি হল বই অপরটি হল বউ।“-কিশোর মজুমদার

৪১.”যারা বইয়ের পাতা ভালো করে পড়তে পারে তারা মানুষের চোখের পাতাও পড়তে পারে।“-কিশোর।(সংগৃহীত)

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা