শনিবার, মে ১৬, ২০২৬

বই নিয়ে উক্তি

(গত সংখ্যার পর)

২৬. বই হলো সভ্যতার রক্ষাকবচ।

-ভিক্টর হুগো

২৭. বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে,তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়।

-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২৮. বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না,কোনদিন মনোমালিন্য হয় না।

– প্রতিভা বসু

২৯. খুব কম বয়সেই বই পড়ার প্রতি আমার ঝোঁক তৈরি হয়। শিশু হিসেবে আমার বাবা–মাও বই কিনতে আমাকে ইচ্ছামতোই টাকা দিতেন। তাই আমি প্রচুর পড়তাম।

– বিল গেটস

৩০. যদি কেউ বারবার বই পড়তে উপভোগ করতে না পারে তবে তা পড়ার কোনও লাভ নেই ।

-অস্কার ওয়াইল্ড।

বই নিয়ে বাণী:

৩১. পড়, পড় এবং পড়।

– মাও সেতুং

৩২. বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে।

-জেমস রাসেল

৩৩. বই হল বিশেষ দর্পন যাতে আমরা নিজেকে যেমন খুঁজে পাই, তেমনি আমাদের চারপাশে থাকা মানুষ ও পরিবেশকেও দেখতে পাই।

– কিশোর মজুমদার

৩৪. একটি ভালো বই হলো বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু।

-টুপার

৩৫. বই খুলে যা দেখে নেয়া যায় তা কখনো মুখস্থ করতে যেয়ো না।

-আলবার্ট আইনস্টাইন

৩৬. বই কিনলেই যে পড়তে হবে, এটি হচ্ছে পাঠকের ভুল। বই লেখা জিনিসটা একটা শখমাত্র হওয়া উচিত নয়, কিন্তু বই কেনাটা শখ ছাড়া আর কিছু হওয়া উচিত নয়।

-প্রমথ চৌধুরী

৩৭. বই একটি অনন্য বহনযোগ্য যাদু।

– স্টিফেন কিং, লেখায়

৩৮. যেই দেশে সৃজনশীলদের চেয়ে চাকরদের দাম বেশি সেই দেশে শিক্ষা ব্যবস্থার অধঃপতন সুনিশ্চিত।

-রেদোয়ান মাসুদ

৩৯. একটি বই পড়ার দুটি উদ্দেশ্য থাকা উচিত একটি হল- বইটিকে উপভোগ করা অন্যটি হল- বইটি নিয়ে গর্ব করতে পারা।

– বার্ট্রান্ড রাসেল

৪০. মন হল হাজার দুয়ারি ঘর। যারা বই পড়ে না তাদের কাছে সেই বেশীরভাগ ঘরগুলো অপ্রবিষ্টই থেকে যায়।

– কিশোর মজুমদার

৪১. বই হল মানুষের অনুভূতির ঘরে প্রবেশ করার অন্যতম চাবি।

– ফেরদৌসি মঞ্জিরা

৪২. বই হচ্ছে মস্তিষ্কের সন্তান।

-জনাথন সুইফট।

৪৩. যারা বইয়ের পাতা ভালো করে পড়তে পারে তারা মানুষের চোখের পাতাও পড়তে পারে।

-কিশোর মজুমদার

৪৪. আমাদের আত্মার মাঝে যে জমাট বাধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই।

– ফ্রান্ৎস কাফকা

৪৫. আইনের মৃত্যু আছে কিন্ত বইয়ের মৃত্যু নেই।

-এনড্রিউ ল্যাঙ

বই নিয়ে স্ট্যাটাস:

৪৬. অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল।

– নেপোলিয়ান

৪৭. কতকগুলো বই সৃষ্টি হয়  আমাদের শিক্ষা দেবার জন্য নয়, বরং তাদের উদ্দেশ্য হলো আমাদের এই কথা জানানো যে, বইগুলোর স্রষ্টারা কিছু জানতেন।

– গ্যেঁটে (বই নিয়ে ক্যাপশন)

৪৮. কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে অবহিত হতে চাইলে তা নিয়ে বই  লেখা শুরু করাই ভালো।

-বেঞ্জামিন ডিজরেইলি

৪৯. একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা।

– চীনা প্রবাদ

৫০. আমাদের আত্মার মাঝে যে জমাট বাধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই।

– ফ্রাঞ্জ কাফকা

৫১। একজন পাঠক মৃত্যুর আগে হাজার জীবন যাপন করে।

– জর্জ আরআর মার্টিন

(চলমান)

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা