শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

জেরীন আফরীনের অনু কবিতা

মানুষ গুলো দ্বীপের মতন ,

ভীষণ সবুজ, চতুর্দিকে তার

নীল জল, মেঘলা  আকাশ ,

খানিক রৌদ্র, খানিক আঁধার।

অথচ ছুঁতে গেলেই নিষ্প্রাণ কংক্রিট !

তাই মানুষের সাথে ভালোবাসাবাসি

স্পর্শের বাইরে আজীবন ।।

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা