শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

সুফিয়া কামালের কবিতা

হেমন্ত

সবুজ পাতার খামের ভেতর
হলুদ গাঁদা চিঠি লেখে
কোন্ পাথারের ওপার থেকে
আনল ডেকে হেমন্তকে?

আনল ডেকে মটরশুঁটি,
খেসারি আর কলাই ফুলে
আনল ডেকে কুয়াশাকে
সাঁঝ সকালে নদীর কূলে।

সকাল বেলায় শিশির ভেজা
ঘাসের ওপর চলতে গিয়ে
হাল্কা মধুর শীতের ছোঁয়ায়
শরীর ওঠে শিরশিরিয়ে।

আরও এল সাথে সাথে
নুতন গাছের খেজুর রসে
লোভ দেখিয়ে মিষ্টি পিঠা
মিষ্টি রোদে খেতে বসে।

ক্যাম্পেইন দেখুন

হেমন্ত তার শিশির ভেজা
আঁচল তলে শিউলি বোঁটায়
চুপে চুপে রং মাখাল
আকাশ থেকে ফোঁটায় ফোঁটায়।

লেখক পরিচিতি

সুফিয়া কামাল
সুফিয়া কামাল
সুফিয়া কামাল (১৯১১–১৯৯৯) ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক, নারীবাদী ও সমাজকর্মী। তিনি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। স্বশিক্ষায় শিক্ষিত সুফিয়া কামাল সাহিত্যচর্চার পাশাপাশি নারীশিক্ষা, নারীর অধিকার, মানবতা ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাঁঝের মায়া ও মায়া কাজল। তিনি ১৯৯৯ সালের ২০ নভেম্বর মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্য ও সমাজে অসামান্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা