সোমবার, আগস্ট ৩১, ২০২৬

শুভাশিস গোস্বামীর কবিতা

শান্তির দেশ গড়ি

হিংসা নয়, বিদ্বেষ নয়
চাই শান্তির আলো,
দেশটা হোক সবার জন্য
নিরাপদ ও ভালো।

হত্যা,সন্ত্রাস,অন্যায় যেনো
যায় দূরে সরে,
মানুষ যেন মানুষকে
ভালোবাসে অন্তরে।

অবক্ষয় সব নিঃশেষ হোক,
জাগ্রত হোক বিবেকতা,
ন্যায়, নীতি, সত্যের পথে চলুক
দেশের প্রতিটি জনতা।

ধর্ম-বর্ণ নির্বিশেষে
সবাই থাকি মিলেমিশে,
মানবতার সমাজ গড়ি
একে অপরকে ভালোবেসে।

নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু-সব
নিরাপদে থাকুক,
ভয় নয়- প্রতিটি প্রাণে
আশার প্রদীপ জ্বলুক।

এসো সবাই হাতে হাত রেখে
দৃপ্ত শপথ করি,
অন্যায় অবিচার রুখে দিয়ে
প্রিয় মাতৃভূমি গড়ি।

লেখক পরিচিতি

শুভাশিস গোস্বামী
শুভাশিস গোস্বামী
জন্ম: ১৬ ই মার্চ, ১৯৮৮ ৷ পিতা : নগেন্দ্র কুমার গোস্বামী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা: নমিতা গোস্বামী, গৃহিণী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ৷ বর্তমানে একটি বেসরকারি সংস্থায় নগর পরিকল্পনাবিদ হিসেবে কর্মরত আছেন। লিখেন কবিতা ও গল্প। জড়িত আছেন শিল্প,সাহিত্য ও সংস্কৃত বিষয়ক পত্রিকা 'পলিমাটি' ও অন্তরঙ্গ সাহিত্য পরিষদ এর সাথে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা