বুধবার, জুলাই ১৫, ২০২৬

স্বপ্না রানী সিংহের কবিতা

বৈশাখ এলো রে

এলো রে, এলো রে, বৈশাখ এলো রে,
নতুন রূপে প্রকৃতি সাজলো রে।
নববর্ষকে স্বাগত জানাতে কত আয়োজন!
বাহারী শোভাযাত্রায় হরষিত তনু-মন।

এসো হে বৈশাখ, এসো এসো গানের সুরে সুরে
নতুন বছর এসেছে যে আমাদের ঘরে ঘরে।
পান্তা-ইলিশ আর হরেক রকম ভর্তা
আম-কাসন্দ, তরমুজ জোগায় ভিন্ন মাত্রা।

রেশমি চুরি, রঙীন শাড়ি পড়েছে বাঙালি নারী
লাল-সাদা পোশাকে সবাইকে সুন্দর লাগছে ভারী।
বৈচিত্র‍্যময় জিনিসের সমাহারে বসেছে বৈশাখী মেলা,
কোথাও বা দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা।

আকাশ তলে উড়ছে যে আজ হরেক রকম ঘুরি,
বাঙালির প্রাণের এ উৎসবের নেই কোন জুড়ি।
ব্যবসায়ীরা ব্যস্ত হালখাতা আয়োজনে ,
নব আনন্দে চলছে ঘোরাঘুরি এখানে-সেখানে।

বর্ষবরণের শুভ ক্ষণে করি প্রার্থনা-
সুখী হোক সবাই কেউ না রয় দুঃখী জনা।

লেখক পরিচিতি

স্বপ্না রানী সিংহ
স্বপ্না রানী সিংহ
স্বপ্না রানী সিংহ, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত চরবর্ণী গ্রামে ১৯৮৩ সালের ১৭ ই অক্টোবর জন্মগ্রহণ করেন। সাহিত্যপ্রেমী মা অলকা রানী সিংহ একজন গৃহিনী, বাবা: গোপাল চন্দ্র সিংহ একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি ব্যাংক কর্মকর্তা অরূপ কুমার মন্ডলের সহধর্মিনী ৷ শিক্ষাগত যোগ্যতা: এম.এস.সি (পদার্থ বিজ্ঞান), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষক,কর্ণেল এ মালেক সপ্রাবি,মানিকগঞ্জ সদর,মানিকগঞ্জ। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন। মানিকগঞ্জ জাদুঘরের আজীবন সদস্য হিসেবে জাদুঘর প্রতিষ্ঠাকল্পে আন্তরিকভাবে কাজ করে চলেছেন। তাঁর লেখা প্রথম উপন্যাস “বেলা শেষে পথের দিশা”প্রকাশিত হচ্ছে ৷ বর্তমান ঠিকানা: মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা