শনিবার, মে ৩০, ২০২৬

শুভাশিস গোস্বামীর কবিতা

ষড়ঋতুর বাংলাদেশ

ষড়ঋতুর বাংলাদেশ
বৈচিত্রের মেলা,
প্রকৃতির সৌন্দর্য আর
রোদ-বৃষ্টির খেলা।

গ্রীষ্মের খরতাপে
তিক্ত যখন জীবন,
বর্ষার বৃষ্টি আনে
শীতলতায় এ মন।

শরতের নীল আকাশে
সাদা মেঘের ভেলা,
হেমন্তের ধান কাঁটা আর
নবান্নের মেলা।

শীত আসে কাঁপন দিয়ে
লেপ-কাঁথায় মুড়ি,
রকমারি পিঠা-পায়েস
স্বাদে নাই তার জুড়ি।

ঋতুরাজ বসন্ত আসে
নতুন বার্তা নিয়ে,
প্রকৃতি সাজে নতুন সাজে
মনে রঙ নিয়ে।

বসন্তের এই দিনে
জানাই অভিবাদন,
সুখ শান্তিতে ভরে থাকুক,
সকলেরই জীবন। 

লেখক পরিচিতি

শুভাশিস গোস্বামী
শুভাশিস গোস্বামী
জন্ম: ১৬ ই মার্চ, ১৯৮৮ ৷ পিতা : নগেন্দ্র কুমার গোস্বামী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা: নমিতা গোস্বামী, গৃহিণী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ৷ বর্তমানে একটি বেসরকারি সংস্থায় নগর পরিকল্পনাবিদ হিসেবে কর্মরত আছেন। লিখেন কবিতা ও গল্প। জড়িত আছেন শিল্প,সাহিত্য ও সংস্কৃত বিষয়ক পত্রিকা 'পলিমাটি' ও অন্তরঙ্গ সাহিত্য পরিষদ এর সাথে।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা