শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

মৃন্ময় ঘোষের ছড়া

শারদীয় ছড়া

ঢাক বাজে ধুনুচি নাচে,
আনন্দ হাসি সবার কাছে।
মা আসেন শারদ প্রাতে,
ভালোবাসা আনেন সাথে।

কাশফুল দোলে মাঠের ধারে,
শেফালি ঝরে ভোরের পারে।
মা দুর্গা এলেন হাসিমুখে,
আনন্দ ছড়াল হৃদয় সুখে।

সিঁদুর খেলা, উলুধ্বনি,
আলোর মাঝে সুখ গুনি।
শারদীয়া এ উৎসবে,
বন্ধু মিলে থাকি রবে।

ঢাকের তালে কাসর বাজে,
শিশুরা গান গায় সুর সাজে।
শুভ শক্তির জয় হোক,
অসুর তাড়ায় মুক্তি লোক।🪔

লেখক পরিচিতি

মৃন্ময় ঘোষ
মৃন্ময় ঘোষ
মৃন্ময় ঘোষ,পিতা: মৃনাল কান্তি ঘোষ, মাতা: এড. শিখা পাল ৷ গ্রা+পো: বানিয়াজুরি ৷ লেখাপড়ার পাশাপাশি ছড়া পড়তে ও লিখতে চেষ্টা করে ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা