শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

মৃন্ময় ঘোষের ছড়া

ছোট্ট পাখির গান

ছোট্ট একটা পাখি রে, ডালে বসে গায়,
“চুং চুং চুং!” করে, সকাল বেলায়!
সূর্য মামা হাসে রে, আলো নিয়ে আসে,
তাল গাছের পাতাগুলো বাতাসে হাসে।

সকালে খেয়ে মায়ের হাতের দুধে ভাতে
স্কুলে যাবে কেউ, বই আর খাতা হাতে,
বন্ধুরা সব খেলে, দৌড়ে ছুটে চলে,
ছোট্ট পাখির সুরে মন যায় উড়ে জলে।

নদীর ধারে নাচে রে, সাদা বকের দল,
বৃষ্টিতে ভিজে সবে ফুটবল খেলি চল।
শিশুদের মন খুশি, চোখে রঙিন স্বপন,
ভালোবাসা শিখি মোরা—ছোট্ট এ জীবন।

লেখক পরিচিতি

মৃন্ময় ঘোষ
মৃন্ময় ঘোষ
মৃন্ময় ঘোষ,পিতা: মৃনাল কান্তি ঘোষ, মাতা: এড. শিখা পাল ৷ গ্রা+পো: বানিয়াজুরি ৷ লেখাপড়ার পাশাপাশি ছড়া পড়তে ও লিখতে চেষ্টা করে ৷

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা