রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

সাহেলা সার্মিনের কবিতা

মিথ্যার আশ্রয়

মুখে এক অন্তরে আরেক
সেই হলো মুনাফেক,
কৌশলে নেয় মিথ্যার আশ্রয়
ভাবে তার সব ঠিক।

সার্থ সিদ্ধির জন্য
মানুষ নেয় মিথ্যার আশ্রয়,
সমাজ আজ মিথ্যার মোড়কে ঢাকা
যেনো পেয়ে গেছে বেনামি প্রশ্রয়।

যে মিথ্যার আশ্রয় নেয়
একদিন তা প্রকাশ পাবেই,
মিথ্যাকে প্রশ্রয় না দিলে
সততার জয় হবেই।

মিথ্যার আশ্রয় নেয় মানুষ
নানান কারসাজিতে,
একসময় ঠিকই প্রকাশ পায় তা
একটু জোড়াজুড়িতে।

বাচ্চাদের সঙ্গে খেলাধূলাতেও
নিওনা মিথ্যার আশ্রয়,
সদা সত্য বলতে শেখাও
মিথ্যায় দিওনা প্রশ্রয়।

যে মিথ্যার আশ্রয় নেয়
তার থেকে দূরে থাকো,
সদা সত্য কথা বলো
মিথ্যে কভু বলোনাকো।

মিথ্যা বলা মহাপাপ
সব লোকে জানে,
তবুও মিথ্যার আশ্রয় নেয়
অনেকেই না মেনে!

সত্যের জয় হবেই হবে
মুখে বলে বিবেকবান,
অবিশ্বাসের দোলাচালে
সদা থাকে দোলায়মান।

সত্যের পথে সদা চলি
কখনো না হই বিচ্যুত,
কারো কথায় কি-ই বা যায় আসে
রবের কাছেই মাথা নত।

লেখক পরিচিতি

সাহেলা সার্মিন
সাহেলা সার্মিন
সাহেলা সার্মিন ( শিরিন), মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কেল্লাই গ্রামে জন্ম। পিতা- মোহাম্মদ আব্দুল হাই, পেশায় শিক্ষক ছিলেন। মাতা- জোহুরা বেগম, গৃহিণী। ১৯৯২ সালে এস এস সি, ১৯৯৪ সালে এইচ এস সি, ১৯৯৭ সালে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং ১৯৯৮ সালে মাস্টার্স ডিগ্রী । স্বামী শিক্ষকতার পেশায় নিয়োজিত। নিজে সহকারী অধ্যাপক। এক ছেলে এবং এক মেয়ের জননী।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা