শুক্রবার, মে ১৫, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জ উদীচীর আলপনা উৎসব

গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় মানিকগঞ্জ শহরে উদীচী কার্যালয়ের সামনে উদীচী শিল্পীগোষ্ঠী মানিকগঞ্জ জেলা সংসদের আয়োজনে আলপনা উৎসব অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে আলপনা উৎসবে মানুষের ঢল নামে। সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত মানিকগঞ্জ শহরের বিভিন্ন স্থানে আলপনা করা হয়।

আলপনা চলতে থকে গণসংগীত, আবৃত্তি ও আলোচনা।

আলপনা উৎসব উদ্বোধন করেন জেলা উদীচীর সভাপতি ইকবাল হোসেন কচি ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সুইট।

আলপনা উৎসবে সঞ্চালনা করেন উদীচী জেলার সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন ৷

উদীচী জেলা সংসদের সভাপতি ইকবাল হোসেন কচি বলেন ‘ভাষা ও সংস্কৃতির লড়াইয়ের গৌরবময় জয়যাত্রা ও একুশের চেতনাকে নতুন প্রজন্মর কাছে তুলে ধরতে এই আলপনা উৎসবের আয়োজন করা হয়েছে।’

লেখক পরিচিতি

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা