হ্যাপি নিউ ইয়ার
নতুন বছরের নতুন ভোর,
স্বপ্ন সাজাই নব প্রীতিডোর ৷
আশার প্রদীপ জ্বালাই মনে,
হাসি ফুটুক প্রতিটি ক্ষণে।
পুরনো গ্লানি পেছনে ফেলে,
নতুন পথে হাঁটি সবে মিলে।
দুঃখ-ব্যথা চলে যাক দূরে,
সুখের আলো ছড়াক সুরে।
প্রতিটি প্রাণে জাগুক আশা,
জীবন আসুক মধুর ভাষা।
হ্যাপি নিউ ইয়ার,বলি সবাই,
নতুন দিনে সুখেরই লাটাই।
নদীর ঢেউ, ফুলের সুবাস,
নতুন বছরের স্নিগ্ধ প্রকাশ।
আসুক দিন আনন্দে ভরা,
স্বপ্ন সবুজে হোক পূর্ণ ধরা।


