বিদায় অভিলাষ
এ জনমে নয় প্রিয়া
জন্মান্তরে আসিব ফিরে।
তরণী ভাসিয়ে ভিড়বো এসে
নীল যমুনার তীরে।
কালো আঁধারের খুন পিয়াসী
আত্মার হবে অবসান।
মনের সুখে মুক্ত পাখি গাইবে যেদিন
নব প্রভাতের গান।
কপোত কপোতি ডানা মেলে দেবে
সোহাগ পরশ মেখে।
মরাল মরালী গান গাবে যেদিন
ঠোঁটে ঠোঁটখানি রেখে।
যতনে সাজানো ডালাখানি কাঁখে
ভরিতে আসিও ঘাটে।
চরণে অলক্ত মুছে ফেলে এসো
পলাশ নিয়ো না করপুটে।
মাটির প্রদীপ নিভে যায় যদি
মেঘদীপ শিখা জ্বেলে।
ঝলসে দিও আমার আঁখিরে
পথ যেওনা গো ভুলে।
রক্তমাখা অবয়বখানি
যমুনার জলে ধুয়ে।
মিলব মোরা আত্মিক টানে
বিজয় গীতি গেয়ে।


