চাকরির পরিক্ষা দিতে গিয়ে শরবত বিক্রেতাকে বললাম- ‘এক গ্লাস শরবত দিন তো!’ উনি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন,
—বাবা, আপনে পরিক্ষা দিবেন? চাকরির পরিক্ষা?
—হ্যাঁ, চাচা ৷
—এই পরিক্ষার নাম কি, বাবা?
—বিসিএস ৷
মনে হলো লোকটার শরীর যেন কেঁপে উঠলো। চোখ ভর্তি হয়ে গেলো অশ্রুতে। হতচকিত হয়ে জিগ্যেস করলাম
—কি হয়েছে? কাঁদছেন কেনো?
উনি চোখের জল মুছে বললেন,- ‘আমার ছেলেটার মুখে এই পরিক্ষার কথা হাজারবার করে শুনতাম। এই পরিক্ষার জন্য দিনরাত এক করে পড়াশোনা করতো ৷’
—ওহহ আচ্ছা। তো আপনার ছেলে এখন কোথায়?
—ও তো আর নাই বাবা। কয়দিন আগে কোটা আন্দোলন হইলো না? ওই যে গেলো,আর ফিরলো না !
ধপ করে বসে পরলাম। বুঝতেই পারলাম না কখন আমারও চোখ ভিজে গেছে! মনে মনে প্রতিজ্ঞা নিলাম,ক্যাডার হই আর না হই, সামান্য চাকরি পেলেও এই অসহায় বীরযোদ্ধার পরিবারের পাশে দাঁড়াবো।


