রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

অজয় কুমার রায়ের কবিতা

অভিষেক

তোমার অভিষেকের দিনে
আমি এক রবাহুত অতিথি,
উপস্থিত এই বর্ণাঢ্য আয়োজনে;
বাদ্য গীতি আবৃত্তি ছন্দ সুরে নৃত্যতালে
উৎফুল্ল প্রকৃতি,
উচ্ছ্বাস উদ্ভাস, অবারিত হর্ষধ্বনি
মুখরিত দৈগ্বলয়;
বরনের আনন্দ ধারায় সিক্ত ধরিত্রী
ধেয়ে যায় শুভ কামনায়,
তোমার সিংহাসন পানে জনতার ভিড়
বরণ ডালায় প্রজ্জ্বলিত মঙ্গল দীপ,
পড়াবে বরমাল্য তোমার গলায়
চিত্তপূর্ণ যেন অনন্ত প্রত্যাশায়,
হে নূতন!
আমি আশঙ্কিত,
চিরায়ত ধারা যেন না টানে তোমায়
চিরাগত চিরায়ত নয় এই সত্য প্রতিষ্ঠায়
রাজদন্ড তব হোক চির আয়ূম্মান;
অশুভ দানবের হোক নির্বাসন-
ঋদ্ধ ঋজু জনতার প্রাণে
ধ্বনিত হোক, বর্ষ হতে বর্ষান্তরে
তোমাকে ঘিরে-
আজকের আনন্দ জয়গান।

লেখক পরিচিতি

অজয় কুমার রায়
অজয় কুমার রায়
কবি গল্পকার ও প্রাবন্ধিক অজয় কুমার রায় মানিকগঞ্জ জেলায় ঘিওর উপজেলার নারচি গ্রামে ১৯৪৮ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। পিতা-প্রয়াত অক্ষয় কুমার রায়,মাতা-দিভা রায়। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি রাজবাড়ী সরকারি কলেজ থেকে ২০০৫ সালে সহযোগী অধ্যাপক হিসাবে অবসর গ্রহণ করেন। বিভিন্ন পত্র-পত্রিকা,সাময়িকীতে ও যৌথ গ্রন্থে কবিতা,গল্প,নাটক প্রকাশিত হয়েছে। তাঁর অসংখ্য ফাইলবন্দী লেখা থেকে প্রথম গল্পগ্রস্থ ‘শতাব্দীর ক্ষুধা’ একুশে বইমেলা‘১৫ তে প্রকাশ হয়েছে। পরবর্তী বছর একক কাব্যগ্রন্থ 'রংধনু' প্রকাশিত হয়েছ ৷ তিনি অন্তরঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি ৷ তিনি শিল্প সাহিত্য ও মননের অনলাইন মাসিক'পলিমাটি'র উপদেষ্টা সম্পাদক ৷ এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন। বিভিন্ন সংগঠন হতে বহু সম্মাননা ও পুরস্কার পেয়েছেন ।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা