বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

শ্যামলী চক্রবর্তীর কবিতা

সভ্যতার বিনির্মাণ

অবকাঠামোগত যত গুঞ্জন
থাকুক না বাহারি ব্যঞ্জন
স্বল্পতা আর সামান্যতা
হোক না বিষম বিহ্বলতা
সবেতেই মোদের হতে হবে
দুর্দমনীয়, দুর্বার।
অনিবার্য গতি নিয়ে
অবসম্ভাবী প্রয়াস নিয়ে
মোদের হতে হবে
চিরঞ্জীব আর অনিবার্ন।
অর্ণব বারিধারা
স্রোতস্বিনী জলধারা
মন্ত্রমুগ্ধ মহিমা তব
সবেতেই আত্মহারা।
তব মহিমার গুঞ্জনেতে
সম্মিলিত অঞ্জনেতে
মোদের করতেই হবে
সভ্যতার বিনির্মাণ।

লেখক পরিচিতি

শ্যামলী চক্রবর্তী
শ্যামলী চক্রবর্তী
শ্যামলী চক্রবর্তী ৭ই ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত ভাড়ারিয়া ইউনিয়নের খাবাশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা: শ্যামাপ্রসাদ চক্রবর্তী, মা: সারথী রানী চক্রবর্তী। সে স্বনামধন্য পণ্ডিত স্বর্গীয় শ্রী নরেশ চন্দ্র চক্রবর্তীর নাতনি। সে খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি পাস করেন। বর্তমানে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছেন। ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা,জেলা,বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে কৃতিত্বের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করছেন।

আরও লেখা

spot_img

সাম্প্রতিক লেখা