1. “পড়তে শেখা মানে আগুন জ্বালানো; বানান করা প্রতিটি শব্দাংশ একটি স্ফুলিঙ্গ।” – ভিক্টর হুগো
2. “বৃষ্টির দিন গুলিতে বাড়িতে এক কাপ চা এবং একটি ভাল বই নিয়ে কাটাতে হবে।” – বিল ওয়াটারসন
3. “আপনি যদি পড়তে পছন্দ না করেন তবে আপনি সঠিক বইটি খুঁজে পাননি।” – জে.কে.রাউলিং
4. “ভালো বইয়ের সাহচর্য আছে এমন কোন মানুষকে বন্ধুহীন বলা যায় না।” – এলিজাবেথ ব্যারেট
5. “বই ছাড়া একটি ঘর আত্মা ছাড়া শরীরের মতো।” – সিসেরো
6. “আপনি একবার পড়তে শিখলে, আপনি চিরতরে মুক্ত হবেন।” – ফ্রেডরিক ডগলাস
7. “যারা সাধারণের ঊর্ধ্বে উঠতে চায় তাদের জন্য পড়া অপরিহার্য।” – জিম রোহন
8. “প্রথমে আপনার পছন্দের বই গুলি পড়ে ফেলুন। নাহলে পড়ে সুযোগ পাবেন না।” – হেনরি ডেভিড থোরো
9. “ভালো খাদ্য বস্তু পেট ভর্তি করে, কিন্ত ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।” – স্পিনোজা
10. “ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা।” – দেকার্তে
11. “পড়ার অভ্যাস অর্জন করা মানে জীবনের প্রায় সমস্ত দুঃখ-কষ্ট থেকে নিজের জন্য আশ্রয় তৈরি করা।” – ডব্লিউ সমারসেট
12. “আপনি যতো বেশী পড়বেন, ততো বেশী জিনিস আপনি জানতে পারবেন। আপনি যতো বেশী শিখবেন, ততো বেশী জায়গায় যাবেন।” – ডাঃ সেউস
13. “সকল পাঠক নেতা নয়, কিন্তু সকল নেতা পাঠক।” – প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান
14. “আমি একদিন একটি বই পড়লাম এবং আমার পুরো জীবন বদলে গেল।” – ওরহান পামুক
15. “আপনি আজ যে বইটি পড়তে পারেন তা কখনই আগামীকাল পর্যন্ত বন্ধ রাখবেন না।” – হলব্রুক জ্যাকসন
16. “কেউ যদি বারবার বই পড়ে আনন্দ না পায়, তাহলে তার পড়ে কোনো লাভ নেই।” – অস্কার ওয়াইল্ড
17. “শুধুমাত্র অত্যন্ত দুর্বল চিত্তের লোকেরা সাহিত্য ও কবিতা দ্বারা প্রভাবিত হতে অস্বীকার করে।” – ক্যাসান্দ্রা ক্লেয়ার
18. “আমি সবসময় আমার পকেটে দুটি বই রাখতাম, একটি পড়ার জন্য, একটি লেখার জন্য।” – রবার্ট লুই স্টিভেনসন
19. “একটি অর্ধ-পঠিত বই একটি অর্ধ-সমাপ্ত প্রেমের মতো।” – ডেভিড মিচেল


